শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

এবারের পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে: আইজিপি

মেঘনা টিভি নিউজ ডেস্ক: এবারের পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

তিনি জানান, এবারের দুর্গাপূজা ছিল চ্যালেঞ্জিং। অনেকেই পূজা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, তবে আমরা শুরু থেকেই আশ্বস্ত করেছি যে, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। এবারের পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

আইজিপি আরও বলেন, প্রতিটি ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার সংবিধানে স্বীকৃত। কিছু অপরাধী ছাড়া দেশের মানুষ শান্তিপ্রিয়। পুলিশ শান্তিপ্রিয় মানুষের পাশে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

এ সময় আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বনানী পূজামণ্ডপের ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা ও উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজাড়িদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL