শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার রাজাশন এলাকার ঢালাই মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি নেতা তানভীর বাবু বলেন, বিদ্যুৎ না থাকায় আমি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে বসেছিলাম। হঠাৎ করে দুর্বৃত্তরা এসে অফিসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। তবে তারা কে বা কারা সেটি জানা যায়নি। আমরা এখন আতঙ্কে রয়েছি। পরে তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে।

সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীরা তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL