শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি বিক্রেতা নিহত হয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ নরসিংদীর বাঘহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভাঙ্গারি বিক্রেতা আজিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পাশাপাশি পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান চলছে।এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL