শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

প্রতিমা বিসর্জন দিতে দুই নৌকার সংঘর্ষ, কিশোর নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত অপু পাল (১২) জেলার কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। একপর্যায়ে আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নৌকার গতি বেশি থাকার ফলে দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL