শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

সুনামগঞ্জে গণপ‌নিবহন বন্ধ: দু‌র্ভো‌গে হাজা‌রো যাত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মাবিরতী পালন করছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সকাল থেকে জেলা সদর থেকে কোন প্রকার যান চলাচল করছে না। দুর পাল্লার বাসও ছেড়ে যাচ্ছে না। সুনামগঞ্জ থেকে ঢাকা সিলেটসহ দেশের কোন স্থানের বাসও ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ বাস ও লেগুনা সিএনজি। এতে করে সকাল থেকে চরম দুর্ভোগে পরেছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন।এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরেছেন শতশত যাত্রীরা। এছাড়াও আজ মাস্টার্স পরীক্ষা থাকায় সুনামগঞ্জ থেকে সিলেটে অনেক পরীক্ষার্থীরা যাওয়ার জন্য বাস‌স্টেন্ড এসে অনি‌শ্চিয়তার মাঝে পরেছেন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে আজ সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রেখেছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক নেতারা।বাস বন্ধ থাকায় শতশত যাত্রীরা দু‌র্ভো‌গে পরেছেন। সেতু‌তে টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে বলে জানান সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সেতু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL