শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

নরসিংদী হাজিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর হাজিপুর কাঠ বাজারে ২৪ অক্টোবর বাদ মাগরিব হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি আগামী ৬ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকনের শুভ আগমন উপলক্ষে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা বাবুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান সরকার। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, নরসিংদী সদর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেদ সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল বেপারী, বিএনপি নেতা শহিদুল্লাহ, আশিক, সোনামিয়া, সাবু মিয়া, ও মোজাম্মেল প্রমুখ। সভায় আগামী ৬ নভেম্বরের কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং হান্নান সরকারের নেতৃত্বে একটি মিছিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভাটি জনসভায় রূপান্তরিত হয় ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢল নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL