শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

গণমাধ্যমে ছাত্রলীগের প্রচার না করার আহ্বান মাহফুজ আলমের

মেঘনা টিভি নিউজ ডেস্ক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচার-প্রসারে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

মাহফুজ আলম বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে এখানে আইনগত, দেশের জননিরাপত্তা এবং বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতার মত বিষয় প্রাধিকার পেয়েছে।

তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ছাত্রলীগের যারা দোষী তাদেরকে অব্যশই আইনের আওতায় আনা হবে। বিচারের মুখোমুখি করা হবে।
নিষিদ্ধ সংগঠন হিসেবে সংবাদমাধ্যমে ছাত্রলীগের প্রচার-প্রচারণা থাকতে পারে না উল্লেখ করে মাহফুজ আলম ছাত্রলীগের কোন ধরনের প্রচারণা সংবাদমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানন।

তিনি বলেন, গণমাধ্যমকে হুমকি দেওয়া ও ঘেরাওয়ের মত ঘটনা সরকার বরদাশত করবে না। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।

সংবিধান সংশোধন হবে নাকি পুনর্লিখন হবে- এমন এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, কোন একক ব্যক্তির মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। সংবিধান সংস্কার কমিশন সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ভারতের ভিসা প্রসেঙ্গ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই, যাতে কোনো দেশ ভিসায় রেস্ট্রিকশন (বিধিনিষেধ) দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL