শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

পিরোজপুরে বসত ঘর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক -১

পিরোজপু প্রতিনিধি: পিরোজপুরে বসত ঘর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ মো: আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  রাতে জেলা সদরের পৌরসভার নামাজপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আজগর আলী একই গ্রেমের মৃত আনছার আলী শেখের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এই প্রতিবেদককে জানান, আসামীর দেহ তল্লাশি করে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়।  যার মূল্য ৮ হাজর টাকা এবং আসামীর বসত ঘর থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৮০হাজার টাকা।

তিনি আরো জানান, আসামী এলাকার একজন চিন্হিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সাইফুল নামের এক ব্যক্তি তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেন্সিডিল সংগ্রহ করে দেয়।  তিনি সেই মাদক পিরোজপুরে খুচরা বিক্রি করে। সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL