শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

অস্ত্র-মাদক-ছিনতাইরোধে পুলিশের চেকপোস্ট কার্যক্রম শুরু

ছবি: মেঘনা টেলিভিশন

নুরুল আমিন হাসান, (ঢাকা): রাজধানীর উত্তরাসহ ডিএমপির বিভিন্ন প্রবেশ পথ দিয়ে অস্ত্র, মাদক ও চোরাই মালামাল প্রবেশ রোধ ও ছিনতাই ঠেকাতে পুলিশের চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।

ছবি: মেঘনা টেলিভিশন

ময়মনসিংহ – ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জানান।

তিনি বলেন, ‘উত্তরার আব্দুল্লাহপুর, কামাড়পাড়া ও তুরাগের ধউর চেকপোস্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেকপোস্টের কার্যক্রম দুই শিফটে ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।

এসম আব্দুল্লাহপুর এলাকায় দেখা যায়, উত্তরা পূর্ব থানা পুলিশ, ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল এ্যাকশন গ্রুপের কে-নাইন ইউনিট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে চেকপোস্টের কার্যক্রম চালানো হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, ‘মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে উত্তরাসহ ডিএমপির সাতটি বিভাগে আমরা দীর্ঘ মেয়াদী চেকপোস্ট কার্যক্রম শুরু করেছি। এটি দুই শিফটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

তিনি বলেন, ‘ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক, চোরইমাল উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারের জন্যই অভিযান চলছে।

ডিসি রওনক জাহান বলেন, ‘আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। তাদেরকে প্রতিহত করা ও পুলিশি কার্যক্রম

দৃশ্যমানের মাধ্যমে আরো উন্নত করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি।

সিটিটিসির কে-৯ টিমের সহযোগীতায় আমরা অস্ত্র ও মাদক উদ্ধার করতে পারবো বলে আশাবাদী। এতে আমরা সকলের সহযোগীতা কামনা করছি।

ডিসি বলেন, ‘অস্ত্র, মাদক, ছিনতাইকারীদের ঢাকায় প্রবেশ ঠেকানোর লক্ষ্যেই চেকপোস্টের কার্যক্রম ফের শুরু হয়েছে।

ম্যাজিস্ট্রেট প্রয়োজন আছে কি না জানতে চাইলে ডিসি রওনক বলেন, ‘যেসব অপরাধের কথা আমরা বললাম, সেগুলোর জন্য পুলিশের হাতেই আইনানুগ ব্যবস্থার সুযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট প্রয়োজন হলে পরে আমরা ভাববো।

কিশোর গ্যাংয়ের বিষয়ে জানতে চাইলে ডিসি রুওনক বলেন, ‘উত্তরার কিশোর গ্যাংগুলো অন্যান্য মিরপুর, তেজগাঁও এলাকার মত পাচ্ছি না। আমরা একটি আদালা ফরমেটে তাদেরকে পাচ্ছি। গাজীপুরের টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকার বস্তিতেই তাদের আখড়া। সন্ধ্যার পর তারা উত্তরা এলাকাতে প্রবেশ করে।

ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘গত ১ মাসে শুধু মাত্র বিমানবন্দর থানা পুলিশই ৭৮ জন কিশোর অপরাধী বা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এসব ছিনতাইকারীদের কারোরই স্থায়ী কোন ঠিকানা নেই। বেশির ভাগই ছিন্নমূল। তাদের ঠিকানা ফুটপাতেই। যার কারণে প্রথাগত আইনানুগ ব্যবস্থায় থামাতে পারছিলাম না। যার কারণে বিমানবন্দর ক্যাব কোর্টের মাধ্যমেই এসব ছিনতাইকারীদের সাঁজার ব্যবস্থা করা হয়েছেন।

তিনি বলেন, ‘এসব কিশোর ছিনতাইকারীদের তালিকা করা হচ্ছে। ভবিষ্যতে তাদেরকে সংশোধনের জন্য আমরা সমাজ সেবা সহ অন্যান্য অধিদফতরের মাধ্যমে চেষ্টা চালাবো। কারণ, তাদের সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে। রাষ্ট্রের কাজ হচ্ছে, তাদেরকে ভালো মানুষ রূপে পরিণত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL