শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে থমথমে অবস্থা,যে কোন সময় রূপ নিতে পারে রক্তয়ী সংঘর্ষে।

ছবি: মেঘনা টেলিভিশন

তাজরিন খাঁন,স্টাফ রিপোর্টার:

পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে আরও বে-পরোয়া হয়ে উঠছে তারা।

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত তিন সপ্তাহে ককটেল হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার সাধারন মানুষ। অনেকে নিজ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অন্য জায়গাশ।তাদের দাবি-হামলাকারিরা দলবদ্ধ হয়ে টার্গেট করে ককটেলবাজি করে লুটপাট চালাচ্ছে।

বুধবার ভোর থেকেও দুই গ্রুপের থেমে থেমে সংঘর্ষে চলছে। এতে শতাধিক ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অন্তত ৮টি বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে লুটপাট করা হয়েছে।

তবে দিনভর পরিস্থিদিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা চোখে পড়েনি। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বেশ কয়েক বছর ধরে ককটেলের সংস্কৃতি চলছে। সব বিরোধের জের ও প্রতিপক্ষ দমনে এখানে প্রাণঘাতি ককটেলের ব্যবহার হয়।

গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। দুই সপ্তাহ আগে থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে। লুটপাট চালানো হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, শুরুতে এটি এলাকার আধিপকত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব থাকলেও পরে রাজনৈতিক ঘটনা বেরিয়ে আসছে।

সরজমিনে গিয়ে জানাযায়, বাবুল মাস্টার ওরফে বাবু আওয়ামীলীগ একজন লিডার তার নেতৃত্বে চলছে ককটেল তান্ডব নীলা। বাবুল মাষ্টারের নেতৃত্বে এলাকায় ককটেল বিস্ফোরণ লুটপাট ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন তার ক্যাডার বাহিনীর লোকজন।

রাজনৈতিক প্রশ্রয়ে বুধবার এ দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেই। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে আরও বে-পরোয়া হয়ে উঠছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL