বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংক ডাকাত” এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে কাজের মাধ্যমেই- নবাত পুলিশ সুপার শামিমা নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত সেবা কার্যক্রম ধাপেরহাটে হলুদ ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা। সালিশি বৈঠকে হামলা: নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে আগুন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা থাকার পর দিব্যি চাকরি রয়েছেন নারী পুলিশ সদস্য রোজিনা আক্তার। সিটি করপোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে কাজের মাধ্যমেই- নবাত পুলিশ সুপার শামিমা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার শামিমা বলেছেন, পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে কাজের মাধ্যমেই। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল ও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) নবাবগঞ্জ থানা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন এবং পরে বিকেলে দোহার থানাও পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।তিনি কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধে জড়িত থাকার অভিযোগে সাভারে তিনজনকে সাময়িক বরখাস্ত এবং একজন ওসিকে ক্লোজ করা হয়েছে। আমাদের মূল কাজ অপরাধীদের আইনের আওতায় আনা।

পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ সহ্য করা হবে না। সেবার মান বাড়িয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা জোরদার, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি থানার বিভিন্ন সমস্যা সম্পর্কেও খোঁজ-খবর নেন। এসময় বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।এসময় দোহার সা‌র্কেলের জেষ্ঠ্য এএস‌পি শামীম হো‌সেন, নবাবগঞ্জ থানার ওসি আবু হা‌নিফ, দোহার থানার ওসি আবু বকর সি‌দ্দিক, ঢাকা দ‌ক্ষিণ ডি‌বি ওসি স‌ফিকুর রহমান, ট্রা‌ফিক দ‌ক্ষি‌ণের প‌রিদর্শক শ‌হিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL